31.5 C
Dhaka
Friday, June 12, 2026

সরকারি চাকরি পাবে না নিষিদ্ধ সংগঠনের সদস্যরা – আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবেন না। যেসব নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে, সেখান থেকেও তাদের বাদ দেওয়া হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদগুলোতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে অধিক সংখ্যক প্রার্থী নিয়োগের সুযোগ থাকবে। ঘুষ দিয়ে নিয়োগ-বাণিজ্য বন্ধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন।”

সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ