পুলিশ সদর দপ্তর জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ করেছে, বিভ্রান্তি দূর করতে শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন এবং সিরাজগঞ্জে আরও ১৪ জন পুলিশ সদস্য নিহত হন। বাকি ১৬ জন নিহত হন খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, গাজীপুরসহ বিভিন্ন জেলায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যম এবং ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়াচ্ছে। প্রকৃত তালিকা প্রকাশ করে পুলিশ সদর দপ্তর এসব বিভ্রান্তি নিরসনের পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুলিশ বিভাগ সব সময় সঠিকভাবে আহত বা নিহত অফিসারদের তালিকা সংরক্ষণ করে। কেউ যদি দাবি করেন যে এ তালিকার বাইরেও গণঅভ্যুত্থানে পুলিশ নিহত হয়েছে, তাহলে তাদের প্রমাণ প্রদান করতে আহ্বান জানানো হয়েছে।


