31.5 C
Dhaka
Friday, June 12, 2026

স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশ ও বাহিরের ডিজিটাল স্ক্রিনে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখা স্লোগান প্রদর্শিত হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্টেশন কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

আজ শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা রেলওয়ে স্টেশনের দুটি স্ক্রিনে এই স্লোগান দেখা যায়। একজন যাত্রী ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, যাত্রীদের বিভিন্ন তথ্য প্রদর্শনের জন্য ব্যবহৃত স্ক্রিনে সাধারণ তথ্যের পরিবর্তে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখা বার্তা ভাসছিল। সাধারণত, এই স্ক্রিনে যাত্রীদের স্বাগতম জানানো এবং প্রয়োজনীয় তথ্য দেখানো হয়।

যাত্রীদের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত এই বার্তা স্ক্রিনে প্রদর্শিত হয়। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিন দুটি বন্ধ করে দেয়।

এ নিয়ে স্টেশনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন। এ প্রসঙ্গে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল ৯টার দিকে ঘটনাটি তাদের নজরে আসে এবং স্ক্রিন বন্ধ করা হয়। দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ