31.5 C
Dhaka
Friday, June 12, 2026

৭২`এর সংবিধান বাতিলের দাবিতে ঢাবিতে লাল কার্ড সমাবেশ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৭২ সালের সংবিধান বাতিলের দাবি জানিয়ে লাল কার্ড সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে এই সমাবেশে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

সমাবেশে বক্তারা বলেন, যে সংবিধান সাধারণ মানুষের ভাষা বোঝে না, তা অবিলম্বে বাতিল করা উচিত। সংবিধান অবশ্যই দেশের মানুষের জন্য হতে হবে, কিন্তু বর্তমান সরকার তা নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছে। এ সময় সদস্যদের মুখে শোনা যায়, ‘ফাঁসিবাদের সংবিধান লাল কার্ড’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব ইনকিলাব’ ইত্যাদি স্লোগান।

ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ আল জাবের বলেন, এই সংবিধান আওয়ামী লীগ সরকারকে সুবিধা দিয়েছে এবং এটি বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ন করেছে। তিনি দাবি করেন, গণবিরোধী সংবিধান ছাত্রসমাজ কখনো মেনে নেবে না এবং মুজিববাদী সংবিধান অবিলম্বে বিলুপ্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন হাদি বলেন, সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে, তাহলে কেন এটি বাতিল করতে জটিলতা তৈরি হয়েছে, সে বিষয়টি জানতে চান। তিনি বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেক দলের নেতাকর্মীরা মামলামুক্ত হয়েছেন, তাহলে এই সংবিধান কিভাবে কার্যকর। তিনি দাবি করেন, বাংলাদেশের সংবিধান জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে হবে।

তিনি আরও বলেন, যেখানে প্রতিদিন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, সেখানে সংবিধান কেন বাতিল করা হচ্ছে না? মানুষ কি সংবিধানের জন্য, নাকি সংবিধান মানুষের জন্য? এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর সাহায্যও চান।

সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের সদস্যরা বাঁশিতে হুইসেল বাজিয়ে লালকার্ড প্রদর্শন করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ