28.5 C
Dhaka
Wednesday, June 10, 2026

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই : ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

advertisment
- Advertisement -spot_img

আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশে যা ঘটবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে; আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো। আমরা সম্পর্কটা এভাবেই রাখতে চাই।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ার প্রচেষ্টা করছেন তিনি। তবে এখন পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

এর আগে গত মাসে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনা খুব স্বল্প নোটিশে দিল্লি আসার অনুমতি চেয়েছিলেন। তারপর একটি ব্রিফিংয়ে তিনি জানান, হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ