29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

ভোটের অধিকারবিহীন নাগরিকের অবস্থা যুদ্ধে অস্ত্রবিহীন সৈনিকের মতো – তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

ভোটের অধিকারবিহীন নাগরিকের অবস্থা যুদ্ধে অস্ত্রবিহীন সৈনিকের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করা গেলে রাষ্ট্র সমাজে নাগরিকের মালিকানা প্রতিষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবিধানিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে পলাতক স্বৈরাচারের কোনো উসকানি বা গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সব ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

এছাড়া বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এস এন তরুণ দে, উপদেষ্টা অ্যালবার্ট পি কষ্টা, মনি স্বপন দেওয়ান, অধ্যক্ষ গণেশ হাওলাদার, ভাইস চেয়ারম্যান অর্পণা রায় দাস, নিতাই চন্দ্র ঘোষ, দেবাশীষ রায় মধুসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ