চীনের ধনীদের তালিকার শীর্ষে রয়েছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১)। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯.৩ বিলিয়ন মার্কিন ডলার।
এই তথ্যটি প্রকাশিত হয়েছে ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ প্রতিবেদনে, যা গত ২৬ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। ঝাং এখন তালিকার ১৮তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন।
গত বছরের শীর্ষ ধনী ঝং শানশানকে তিনি ছাড়িয়ে গেছেন। ঝং, যিনি বোতলজাত পানি ও সফট ড্রিংক প্রতিষ্ঠান নংফু স্প্রিং-এর মালিক, তার সম্পদ ২৪ শতাংশ কমে ৪৭.৯ বিলিয়ন ডলারে নেমে গেছেন, ফলে তিনি তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেছেন।
যদিও যুক্তরাষ্ট্রে টিকটক আইনি জটিলতায় রয়েছে, বাইটড্যান্সের ২০২৩ সালের রাজস্ব ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে, যা ঝাংয়ের সম্পদ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
ঝাং এবং ঝংয়ের পর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।
এদিকে, হুরুনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ধনাঢ্য ব্যক্তির সংখ্যা কমছে। গত এক বছরে অন্তত ১৪২ জন বিলিয়নিয়ার এই তালিকা থেকে বাদ পড়েছেন। বর্তমানে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩, যা ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যার তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কম।
ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন এবং ২০২১ সালের নভেম্বরে প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি এখনো প্রতিষ্ঠানের ৫০ শতাংশেরও বেশি মালিকানা ধরে রেখেছেন।


