34 C
Dhaka
Sunday, June 14, 2026

গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে ১৯ সদস্যের কমিটি গঠন

advertisment
- Advertisement -spot_img

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গণভবনকে জাদুঘরে পরিণত করার লক্ষ্যে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

শনিবার (২ নভেম্বর) গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এই তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে জুলাই-আগস্ট মাস জুড়ে দেশব্যাপী পতিত আওয়ামী সরকারের নিপীড়নের চিত্র প্রদর্শন করা হবে। সেখানে একটি আয়নাঘরের রেপ্লিকাসহ একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো সরকার ক্ষমতায় আসুক না কেন, এই জাদুঘরটি সংরক্ষিত থাকবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, শিগগিরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজ সম্পন্ন হবে এবং পরে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মাহফুজ আরও বলেন, গণভবন দেশের ১৬ কোটি মানুষের সংগ্রাম ও গৌরবের প্রতীক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক হিসেবে বিশ্ববাসীর সামনে এর ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ