28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

রবি-সোমবার ৭ কলেজের সব কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

advertisment
- Advertisement -spot_img

সাত কলেজের শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে রোববার ও সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, সাত কলেজের প্রত্যেকটি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের প্রতিনিধি ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে আসছে।

জাকারিয়া বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে ২৫ অক্টোবর ঢাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠক হয়, যেখানে আমাদের দাবির ন্যায্যতা তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত নেতারা আমাদের দাবিকে সমর্থন করেছেন। এছাড়া আমরা নিয়মিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গেও যোগাযোগ করছি।

এছাড়া শিক্ষার্থী প্রতিনিধিরা গত বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বৈঠক করেন। উপদেষ্টারা সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক ভবন প্রস্তাব করেন। তবে শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি নিয়ে অনড় রয়েছেন।

এসময় সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধি জাকারিয়া অভিযোগ করেন, সাত কলেজ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাবি প্রশাসন এবং শিক্ষার্থীরা এখন আর এই অধিভুক্তি চান না। সাত কলেজকে ঢাবি অধিভুক্তি থেকে মুক্ত করে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সাত কলেজের সমন্বয়ে একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠনের দাবি জানিয়ে জাকারিয়া বলেন, এই দাবির পক্ষে রোববার ও সোমবার বিক্ষোভ কর্মসূচি চলবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ