28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

আমিনুল হক কে আহ্বায়ক করে ঢাকা উত্তর বিএনপির কমিটি গঠন

advertisment
- Advertisement -spot_img

ঢাকা উত্তর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্যসচিব করা হয়েছে। আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং আব্দুর রাজ্জাক। এছাড়া, আব্দুর রাজ্জাক দপ্তরের দায়িত্ব পালন করবেন।

আমিনুল হক বাংলাদেশের ফুটবল ও ক্রীড়া জগতের এক উজ্জ্বল মুখ। তার নেতৃত্বে বাংলাদেশ সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়। ফুটবল থেকে অবসরের পর বিএনপিতে যোগ দিয়ে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি একাধিকবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ