28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

মাওলানা সাদকে অবাঞ্ছিত ঘোষণা করে কওমি আলেমদের ৯ দফা দাবি

advertisment
- Advertisement -spot_img

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা নিয়ে ভারতীয় আলেম মাওলানা সাদকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন কওমি আলেমরা।

তারা অভিযোগ করেন, মাওলানা সাদ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, এবং যদি তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে পরিস্থিতি গুরুতর হতে পারে। আজ মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, মাওলানা সাদের কর্মকাণ্ড বাংলাদেশের ইসলামী মহাসম্মেলনের জন্য ক্ষতিকর হতে পারে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাদ এবং তার অনুসারীরা বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। আমরা কোনোভাবেই এটি হতে দেব না।” এছাড়া, তিনি সরকারকে ওলামাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান, অন্যথায় জনগণ তা মানবে না বলে সতর্ক করেন।

মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর) বলেন, “সরকার যদি দুই পক্ষের সঙ্গে পরামর্শ করতে চায়, তবে তা ফলপ্রসূ হবে না। ইসলামী মহাসম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই বাস্তবায়ন করতে হবে।”

মহাসম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণাসহ আরো নয় দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, সকল আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা চত্বরের ঘটনার দায়ীদের বিচার, কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার এবং সাদপন্থীদের দ্বারা টঙ্গীতে নিরীহ ছাত্রদের উপর হামলার জন্য দোষীদের শাস্তির দাবি।

এছাড়াও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানান বক্তারা। সম্মেলন শেষে মোনাজাত পরিচালনা করেন শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ বাবুনগরী।

সকালে সম্মেলন শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা উদ্যানজুড়ে জড়ো হন। এ সমাবেশ দুপুর ১টা ১৭ মিনিট পর্যন্ত চলে, যেখানে দেশজুড়ে বিভিন্ন আলেম ও ইসলামী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ