29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

১৮৩ কোটি টাকা পাচার, বিএনপি নেতা ফালুসহ ৩ জনকে অব্যাহতি

advertisment
- Advertisement -spot_img

দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু এবং আরও দুই আসামির বিরুদ্ধে আদালত অব্যাহতির আদেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত এসএম জিয়াউর রহমান এই আদেশ দেন।

অব্যাহতি পাওয়া অন্য দুই আসামি হলেন আরএকে সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান।

আসামিদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতে অব্যাহতির আবেদন জানালে, দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম চার্জ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জানায় যে, আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মতো যথেষ্ট প্রমাণ নেই, তাই তাদের বিরুদ্ধে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে।

এজাহারে বলা হয়েছে, ২০১০ সালে ফালু ও অন্যান্য আসামিরা দুবাইয়ে তিনটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

ফালু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তবে সম্প্রতি তিনি আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ