29.1 C
Dhaka
Monday, June 15, 2026

মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন 

advertisment
- Advertisement -spot_img

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগের চেয়ারপারসন, বিভিন্ন অফিসের প্রধান, শিক্ষার্থী কল্যাণ কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সকাল ৮টায় মাজারে খাবার বিতরণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নানা প্রতিষ্ঠানও কর্মসূচি গ্রহণ করেছে। সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ, মাওলানা ভাসানী ফাউন্ডেশন, ভাসানী পাঠচক্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন এই দিনে নানা অনুষ্ঠান আয়োজন করেছে। মাওলানা ভাসানী ফাউন্ডেশন সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ আয়োজন করেছে, এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়াঙ্গণে মাওলানা ভাসানীর উপর আলোকচিত্র প্রদর্শনী চলছে।

এছাড়া, ১৩ ও ১৬ নভেম্বর ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মাওলানা ভাসানী’ এবং ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শিরোনামে দুটি আলোচনা সভার আয়োজনও করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ