29.3 C
Dhaka
Sunday, June 14, 2026

সড়কে সভা-সমাবেশ বন্ধে রিট, দুর্ভোগ এড়াতে নির্দেশনা চাওয়া হয়েছে

advertisment
- Advertisement -spot_img

মহাসড়কে যান চলাচলে বাধা সৃষ্টি বা অনুমতি ছাড়া অবরোধ করার মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই রিটটি দায়ের করেন। এতে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, “সোমবার তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করেছিলেন। এতে জাতীয় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং জনগণের দুর্ভোগ বাড়ে। তাই আন্দোলন বা সমাবেশ করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়ে তা করার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।”

রিটে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো সংবিধান লঙ্ঘনের সামিল। তাই জনগণের জানমালের নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনার আবেদন জানানো হয়েছে।

এছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ হলেও যেন তা সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি না করে, সেজন্য সুস্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মামুন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ