34 C
Dhaka
Sunday, June 14, 2026

প্রতারণা রুখতে ২ মিলিয়ন অ্যাকাউন্ট ডিলিট করল মেটা

advertisment
- Advertisement -spot_img

সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে সম্প্রতি মেটা ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য অনলাইনে পিগ বুচারিং কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে লক্ষ্ম্য বানিয়ে প্রতারকরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

এই প্রতারণা সাধারণত অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার মধ্য দিয়ে শুরু হয়। একবার আস্থা অর্জন করার পর, বিভিন্ন ছলচাতুরী ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়। এমনকি অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করে ব্ল্যাকমেলও করা হয়।

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ, যাঁরা সম্মিলিতভাবে ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছেন। তদন্তে উঠে এসেছে, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে একটি বিশাল চক্র এই অপরাধের সঙ্গে জড়িত। মেটা বর্তমানে আইনি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় এই চক্রগুলোর বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।

মেটা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাদের লক্ষ্য হলো, ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত প্ল্যাটফর্ম নিশ্চিত করা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ