34 C
Dhaka
Sunday, June 14, 2026

নিউরালিঙ্ক ট্রায়ালের জন্য মাস্ককে অনুমতি দিল কানাডা

advertisment
- Advertisement -spot_img

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিঙ্ক কোম্পানিকে তাদের উদ্ভাবিত মস্তিষ্ক চিপের ট্রায়াল পরিচালনার জন্য অনুমতি দিয়েছে কানাডা সরকার। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে নিউরালিঙ্ক।

কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হসপিটাল এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি টরন্টো শাখায় এই চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করতে পারবে নিউরালিঙ্ক।

কানাডার স্বাস্থ্য সংস্থা বিষয়টি নিয়ে মন্তব্য করতে না চাইলেও, রয়টার্স জানায়, এ বিষয়ে আলোচনা চলছিল।

ইলন মাস্ক ২০১৬ সালে নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির লক্ষ্য ছিল মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের একটি চ্যানেল তৈরি করা। তারই অংশ হিসেবে তৈরি হয়েছে মস্তিষ্কে বসানোর উপযোগী একটি চিপ, যার মাধ্যমে মানুষ কম্পিউটার, স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট গাড়ির মতো প্রযুক্তির সঙ্গে হাত-পা না নাড়িয়ে সরাসরি যোগাযোগ করতে পারবে।

এই গবেষণা প্রকল্পের প্রথম পর্যায়ে বানর এবং শূকরের ওপর ট্রায়াল চালানো হয়েছিল, যা সফল হয়। ২০২২ সালের ডিসেম্বরে, ইলন মাস্ক ঘোষণা দেন, মানব মস্তিষ্কে এই চিপের ট্রায়াল চালানোর ইচ্ছা তাঁর। তিনি তখন বলেছিলেন, বিশেষ করে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের উপকারিতা চিন্তা করেই এই প্রকল্পটি শুরু করা হয়েছে।

তিনি জানান, “যারা শারীরিকভাবে চলাচল বা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, তারা নিউরালিংক ব্যবহার করে কম্পিউটার এবং মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে সক্ষম হবেন।”

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দুই স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে এই চিপ বসানো হয়েছে। প্রথমটির ক্ষেত্রে ট্রায়াল সফল না হলেও, দ্বিতীয়জনের ক্ষেত্রে তা সফল হয়েছে বলে জানায় নিউরালিঙ্ক।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ