34 C
Dhaka
Sunday, June 14, 2026

শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ আরও চার কমিশনার

advertisment
- Advertisement -spot_img

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন এবং চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন।

রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ২১ নভেম্বর, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে আরও চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়।

ঘোষিত চার নির্বাচন কমিশনার হলেন—সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ