34 C
Dhaka
Sunday, June 14, 2026

আমাদের নিয়ত সহি,জাতিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই – সিইসি

advertisment
- Advertisement -spot_img

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন জানিয়েছেন, সুষ্ঠু, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমাদের নিয়ত সঠিক। জাতিকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। এজন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।”

রোববার (২৪ নভেম্বর) শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নানা চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করেছি।”

দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পরিচালনায় শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য চার নির্বাচন কমিশনার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা। এ সময় সুপ্রিম কোর্ট প্রশাসন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী এ এম এম মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারেরও নাম ঘোষণা করা হয়।

এই চার কমিশনার হলেন-সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নবনিযুক্ত নির্বাচন কমিশন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ