34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা না চেয়ে জাতিকে হুমকি দিচ্ছে – এ্যানি

advertisment
- Advertisement -spot_img

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরে পেয়েছি। তবে, যদি আমরা সতর্ক না থাকি, তাহলে কিছু অসাধু মহল আবারও আমাদের পরিবেশ নষ্ট করতে পারে। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, পুরনো মিছিলের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, এবং পাশ্ববর্তী দেশ থেকে বার্তা পাঠাচ্ছে, “যেকোনো সময় চলে আসব”। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চায়নি, বরং পুরো জাতিকে হুমকি দিচ্ছে।

এটি তিনি রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত তাঁতবস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় বলেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

এ্যানি আরও বলেন, বিএনপি ও ছাত্ররা আন্দোলন করছে দেশের জন্য, জনগণের জন্য। আমাদের লক্ষ্য এক এবং ছাত্রদের লক্ষ্যও একই। তাই আমাদের এক হয়ে কাজ করতে হবে। এখানে অনেকেই দুর্বলতা তৈরি করে সুযোগ নিতে চাইবে, কিন্তু সেগুলো এড়িয়ে চলতে হবে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসার কোন স্থান নেই। ছাত্রদের আহ্বানে আমরা একত্রিত হয়েছি, এবং হাসিনা পালিয়ে গিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

বর্তমান প্রজন্মের উদ্দেশে এ্যানি বলেন, ভবিষ্যতে আপনাদেরকে মেধার ভিত্তিতে নিজেদের জায়গা খুঁজে নিতে হবে। মেধার জন্য আন্দোলন করেছেন, আর চাকরি পেতে মেধার উপরই নির্ভর করতে হবে। তিনি তদবিরের প্রতি বিরূপ মন্তব্য করে বলেন, মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে উন্নতি অর্জনের দিকে আপনাদের মনোযোগ রাখতে হবে।

খেলাধুলা নিয়ে তিনি বলেন, প্রতিটি ক্লাবকে উৎসবমুখর এবং জমজমাট রাখতে হবে। ক্রীড়াঙ্গন যদি উৎসবমুখর থাকে, তবে মাদক আপনাদের ক্ষতি করতে পারবে না। বিগত সরকার শুধুমাত্র অবৈধ ছিল না, তারা মাদকাসক্তি ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম, মহসিন কবির স্বপন, এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ