34 C
Dhaka
Sunday, June 14, 2026

শ্রম খাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে- শ্রম সচিব

advertisment
- Advertisement -spot_img

দেশের শ্রম খাতে নতুন করে অসন্তোষের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তবে সরকার বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্রিয়ভাবে কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেছেন।

শ্রম সচিব জানান, সম্প্রতি বার্ডস কোম্পানির শ্রমিকরা আশুলিয়ায় তিন দিন রাস্তা অবরোধ করেছিলেন, যা সমাধান করা হয়েছে। একইভাবে, ডার্ট কোম্পানির তিন বছর ধরে বেতন না পাওয়া শ্রমিকদের সমস্যারও সমাধান করা হয়েছে। টিএনজেড গার্মেন্টস ময়মনসিংহে সড়ক অবরোধ করেছিল, সেটিও সমাধান করা হয়েছে।

তিনি বলেন, “জেনারেশন নেক্সট কোম্পানির সমস্যাও আমরা সমাধান করেছি। বেক্সিমকোর সমস্যারও সমাধান হয়েছে। তবে এখন নারায়ণগঞ্জের ক্রোনি গার্মেন্টসসহ দু-একটি স্থানের বিষয়ে আলোচনা চলছে।”

সচিব জানান, দেশে ১৯টি কারখানা নিয়ে সমস্যা ছিল, যার মধ্যে পাঁচ-ছয়টি সমস্যার সমাধান হয়েছে। বাকি কারখানাগুলোর বিষয়ে আলোচনা ও সমঝোতা চলছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দেওয়া ১১ দফা দাবি নিয়েও সচিব কথা বলেছেন। তিনি বলেন, “১১ দফা দাবি নিয়ে আমরা ইউএস প্রতিনিধি দলের সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এ বিষয়ে তাদের সমর্থন পেয়েছি।

সচিব আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ড. ইউনূস জাতিসংঘে আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের শ্রম আইন, লেবার রাইটসসহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একইভাবে ইউএস প্রতিনিধিদের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে।

সচিব বলেন, “জেনেভায় আইএলও-এর গভর্নিং বডির বৈঠকে আমরা শ্রম আইন সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছি। আগামী তিন মাসের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারব বলে আশা করছি। ইতোমধ্যে একটি লেবার রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, যা আমাদের কাজকে আরও সহজ করবে।”

ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক অধিকার নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সচিব জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে দেখেছে এবং একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ