জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
২৫ নভেম্বর সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে মোট খরচ হবে ৫,৯১৫ কোটি টাকার বেশি, যার মধ্যে সরকারি তহবিল থেকে ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক তহবিল থেকে ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।
অনুমোদিত প্রকল্পগুলো হলো:
১.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প।
২.শিক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটি ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ অ্যান্ট্রাপ্রেনারশিপ’ প্রকল্প।
৩.নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প।
৪.স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’।
৫.দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত)’।
এছাড়া, ব্যয় বৃদ্ধি ছাড়া দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অনুমোদন করা হয়েছে।


