29.2 C
Dhaka
Sunday, June 14, 2026

ট্রাম্প প্রশাসনে এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

advertisment
- Advertisement -spot_img

ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে নির্বাচিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাশ প্যাটেল ট্রাম্প প্রশাসনের একজন বিশ্বস্ত ও ঘনিষ্ঠ ব্যক্তি। সব কিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এফবিআই প্রধানের পদে যোগ দেবেন তিনি। ৪৪ বছর বয়সী কাশ প্যাটেল মূলত সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

ট্রাম্প সম্প্রতি বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দিয়েছেন। এ পদক্ষেপ তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পরিবর্তনেরই অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে দ্বিতীয়বার বিরতির পর আবারও হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট হিসেবে নাম লেখাচ্ছেন তিনি। তবে শপথ নেওয়ার আগেই তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো পূরণে কাজ শুরু করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নতুন প্রশাসনে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয়। এর মধ্যে এফবিআই প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদও রয়েছে। কাশ প্যাটেল তার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং ট্রাম্পের নীতির প্রতি অনুগত থাকার জন্য এ পদে মনোনীত হয়েছেন।

রয়টার্স জানায়, কাশ প্যাটেল অতীতে এফবিআইর সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, এজেন্সির কর্মীদের প্রেসিডেন্টের নীতির সঙ্গে একমত হতে হবে, অন্যথায় তাদের সরিয়ে দেওয়া উচিত। এ কারণে তার নিয়োগ এফবিআইতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

কাশ প্যাটেলের এ পদে যোগদানের বিষয়টি শুধু ট্রাম্প প্রশাসনের জন্যই নয়, গোটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ