28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

জিআইজেড প্রতিনিধি দলের ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান কারিগরি সহযোগিতা সংস্থা জিআইজেডের একটি প্রতিনিধি দল। এই সাক্ষাৎটি ৩ ডিসেম্বর মঙ্গলবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, এবং ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক জেসমিন পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিআইজেডের প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বোচম্যানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময়, তাদের আলোচ্য বিষয় ছিল জিআইজেডের আর্থিক সহায়তায় চলমান তিনটি প্রকল্প—‘হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’, ‘কিক মেকস দা ডিফারেন্স’ এবং আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সাসটেইনেবিলিটি চেয়ার’ স্থাপন প্রকল্প।

‘হেল্ড’ প্রকল্পের আওতায় বাংলাদেশে টেক্সটাইল শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ‘কিক’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে, পাশাপাশি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাসটেইনেবিলিটি চেয়ার স্থাপনের মাধ্যমে টেক্সটাইল শিক্ষা ও পাঠ্যক্রম উন্নয়নেও সহায়তা প্রদান করা হচ্ছে।

এই সাক্ষাতে, জিআইজেড প্রতিনিধি দল ইউজিসির সঙ্গে উচ্চশিক্ষা প্রকল্পসমূহ বাস্তবায়নে আরও সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেছে। তারা গ্রিন টেক্সটাইলস এবং টেকসই পোশাকশিল্প নিয়ে উচ্চতর গবেষণা, জার্মানিতে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু, স্কলারশিপের সুযোগ বৃদ্ধি, এবং শিক্ষক প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে ইউজিসির সহযোগিতা কামনা করেছে। এছাড়া, জিআইজেড কর্তৃক বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের প্রভাব মূল্যায়ন করারও অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ