33.1 C
Dhaka
Monday, June 15, 2026

শাহজালাল বিমানবন্দরে ৭ কোটি টাকার জব্দ, আটক ৫

advertisment
- Advertisement -spot_img

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা দুই ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস হাউজ। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমসের যুগ্ম কমিশনার মো. আল আমিন মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়া থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইট সোমবার রাত আড়াইটায় ঢাকায় অবতরণ করে। এর এক ঘণ্টা পর বাটিক এয়ারের আরেকটি ফ্লাইট বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন পাঁচ যাত্রীর মালপত্র পরীক্ষা করা হয়।

পরীক্ষায় কম্বলে পেঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করা হয়, যা স্ক্যান করার পর এর কয়েলের ভেতরে সোনার চাকতি, সোনার টুকরা এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনার ওজন প্রায় ৭ কেজি।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ