28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পলিথিন ছেড়ে পাটে ফিরতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য

advertisment
- Advertisement -spot_img

পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটের দিকে ফিরে আসতে হবে, এমন মন্তব্য করেছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা। তিনি বলেন, “পলিথিনের পরিবর্তে পাটজাত মোড়কের ব্যবহার পরিবেশের স্বার্থ এবং আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি। আমাদের পূর্বপুরুষরাও বাপ-চাচাদের বাজার করতে পাটের ব্যাগ ব্যবহার করতেন। এটি আমাদের একটি সোনালি ঐতিহ্য এবং গৌরবের অংশ।”

শনিবার (৭ ডিসেম্বর) শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন জেলা প্রশাসন এবং জেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে করা হয়।

সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, চালকল ব্যবসায়ী শরাফত আলী, আব্দুল গণি, খুরশিদ আলম মিঠু, পাটকল মালিক আলমগীর হোসেন প্রমুখ।

পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় সভায় জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং পাটচাষিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ