28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

পালানোর সময় বিমান বিধ্বস্ত হয়ে আসাদের মৃত্যুর গুঞ্জন

advertisment
- Advertisement -spot_img

সিরিয়ায় দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটেছে। দেশটির ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত।’’ বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে উড়াল দিয়েছেন। কিন্তু তার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাশার আল-আসাদ সম্ভবত সিরিয়ার বাইরে আছেন। তবে সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দামেস্ক থেকে উড্ডয়ন করা বিমানটি উড্ডয়ের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানটি কেন এমন ইউ-টার্ন নিয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার জানিয়েছে, আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে।

ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়েছিল, সেখানে আসাদ-সমর্থিত আলাউইত সম্প্রদায়ের শক্ত ঘাঁটি রয়েছে। কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিকভাবে ইউ-টার্ন নেয়ে বিপরীত দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি।

তবে দামেস্ক থেকে উড্ডয়ন করা ওই বিমানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ছিলেন কি না, তা তক্ষুণি নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিমানটি কেন আকস্মিক ইউটার্ন নিয়েছে, সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে।

এদিকে, সিরিয়ার লৌহশাসক বাশার আল-আসাদের পতনের পর দেশজুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ গাজী আল জালালি সিরিয়ায় অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে সিরীয় নাগরিকরা তাদের নেতা নির্বাচন করবেন।

জালালি বলেন, দেশের এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য তিনি বিদ্রোহী কমান্ডার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানির সাথে আলোচনার জন্য যোগাযোগ করেছেন, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পাশাপাশি তার সন্তান এবং ক্যানসার আক্রান্ত স্ত্রী আসমা কোথায় আছেন, তা এখনও জানা যায়নি। তবে সিরিয়ার এই প্রেসিডেন্ট সম্ভবত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও, আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আসাদ সংযুক্ত আরব আমিরাতে আছেন কি না, তা তিনি জানেন না।

বাহরাইনের মানামা সংলাপে সাংবাদিকদের সাথে আলাপকালে আনোয়ার গারগাশ সংযুক্ত আরব আমিরাতে আসাদ আশ্রয় নিতে পারেন এমন জল্পনার বিষয়ে মন্তব্য চান, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ