সম্প্রতি বড়দিন এবং থার্টি-ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তরুণ প্রজন্মের জন্য কিছু সতর্কতা জানিয়েছেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে বিভিন্ন জায়গায় তরুণরা পানি-টানি খায়, এ ধরনের কার্যকলাপ প্রকাশ্যে না করার জন্য আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এই ধরনের কাজ কেবল ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ। থার্টি-ফার্স্ট নাইটে কেউ যেন ফানুস না উড়ায়। এর পাশাপাশি, তরুণদের মধ্যে বিশৃঙ্খলার ঝুঁকি রয়েছে। এ সম্পর্কে তাদের আগেই সতর্ক করা উচিত, যাতে তারা এসব বিষয়ে সাবধান থাকে।
সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। বিশেষ করে সিলেট, বেনাপোল এবং অন্যান্য স্থানে সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। মিথ্যা খবর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনভাবেই বরদাস্ত করা হবে না।


