28.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্বার্থে আপোষ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না। এই সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারতের সঙ্গে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আয়োজিত টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই প্রশিক্ষণ কর্মশালাটি ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন: আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’ শীর্ষক ছিল এবং এতে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, “সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলে জনপ্রতিনিধিদের কাজ করা কঠিন হয়ে পড়ে। তাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আর্ডো) গবেষণা বিভাগের প্রধান খুশনুদ আলী ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ