28.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

‘ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা, নইলে ব্যবস্থা’

advertisment
- Advertisement -spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হবে, তবে তা না হলে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

বুধবার (১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকেই তালিকাভুক্ত হয়ে গেজেটভুক্ত হয়েছেন এবং সরকারি সুবিধা ভোগ করছেন। তিনি এই কাজকে জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে বলেন, “এটা কোনো ছোটখাটো অপরাধ নয়, বরং অনেক বড় অপরাধ।”

তিনি আরও জানান, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় তাদের সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমার বিবেচনা করা হতে পারে। কিন্তু যদি তারা স্বেচ্ছায় সরে না যান, তবে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

১২ বছর ৬ মাস বয়সী ২,১১১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং এ বিষয়ে মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের রায় অনুযায়ী তাদের চূড়ান্তভাবে সনদ বাতিল এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সে বিষয়টি মাথায় রেখেই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আমাদের কাজ জটিল, তবে আমরা সফলতা আশা করছি।”

ফারুক-ই-আজম আরও জানান, ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের তালিকায় কোনো অমুক্তিযোদ্ধা যাতে অন্তর্ভুক্ত না হন, সে জন্য যাচাই প্রক্রিয়া আরও নির্ভুল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ