34 C
Dhaka
Sunday, June 14, 2026

মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

মামলার কার্যক্রম শেষ হওয়ার পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, যা রাজনীতিবিরোধী কার্যকলাপ। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করে আসছে।

সংস্কার নয়, নির্বাচনকে প্রধান্য দিচ্ছে বিএনপি এমন ধারণা ভুল বলে জানান বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে চিকিৎসার জন্য লন্ডনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি চিকিৎসার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া লন্ডন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ