28.4 C
Dhaka
Thursday, June 18, 2026

ড. ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

advertisment
- Advertisement -spot_img

ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয়।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জোসে রামোস হোর্তা বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা সত্যিই বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।”

তিনি আরও জানান, পূর্ব তিমুর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় চার দিনের সফরে ঢাকায় পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ