27.7 C
Dhaka
Thursday, June 18, 2026

উত্তরা ও তুরাগ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

advertisment
- Advertisement -spot_img

টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরা ও তুরাগ নদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-১১১/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এদিকে সংঘর্ষের প্রেক্ষিতে কাকরাইল মসজিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া ইজতেমা মাঠ এলাকায় সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ইজতেমা ময়দানের দখল নিয়ে চলমান বিরোধের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ