জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দলের অংশ নয়। ভবিষ্যতে আমরা একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব, যা যে কোনো সরকারকে জবাবদিহির আওতায় আনতে ভূমিকা রাখবে। এছাড়া ভবিষ্যতের বাংলাদেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে কাজ করবে।”
তিনি আরও বলেন, “বিগত কয়েক দশকে আমরা দেখেছি, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর আড়ালে নানা অপকর্ম চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও, সেগুলোকে ব্যবহার করে যদি লুটপাটের সাম্রাজ্য গড়ে তোলা হয়, তাহলে তা দেশের বৃহত্তর স্বার্থের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।”
শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, “মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেলের মতো উন্নয়ন দৃশ্যমান হয়েছে। তবে উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা জরুরি।”
সভায় জাতীয় নাগরিক কমিটি শুদ্ধি অভিযান শুরু করার প্রত্যয় ব্যক্ত করে এবং দেশকে সুশাসনের পথে পরিচালিত করতে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে


