34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই : জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই।” শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের এনএস কলেজ মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা মানুষকে সম্মান করে এবং দেশের প্রতি ভালোবাসা রাখে, তাদের জন্যই নির্বাচন। যারা এসবের ধার ধারে না, তাদের জন্য নির্বাচন নয়। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে তিনটি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে, তা জনগণ ভুলে যায়নি। নির্বাচন ব্যবস্থায় তাদের বিশ্বাস নেই, তাই তারা নির্বাচন থেকেও দূরে থাকবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার দেশের মানুষের আমানত রক্ষা করেনি। তারা সেবকের ভূমিকা পালনের পরিবর্তে দেশের মালিক হয়ে উঠেছে। তবে গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার জনগণকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে। তারা সেনাবাহিনী থেকে সাধারণ মানুষ পর্যন্ত কাউকে রেহাই দেয়নি। ৫ আগস্ট পালানোর আগে পর্যন্ত গণহত্যা চালিয়ে হাজারো মানুষ হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে ৩৪ হাজারের বেশি মানুষকে পঙ্গু করেছে।”

জামায়াত আমির জানান, “দল বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, ঘুষ এবং দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” তিনি ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জরুরি সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে, যাতে জনগণ তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে পারে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ