34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীর পুঠিয়ায় নতুন দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান এবং শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন হায়াত গ্রুপের ইন্তাজ আলী, মো. মিঠু, কালা চাঁদ, রেজাউল ইসলাম, ডাবলু সরকার ও আজহার আলী এবং হাফিজুল গ্রুপের মো. রবিন, সোহাগ আলী, রাজু হোসেন, জিল্লুর রহমান ও মহিউদ্দিন আহমেদ। আহত সবাইকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ