30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ: ড. মুহাম্মদ ইউনূস

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের ছয় মাসের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এই আত্মত্যাগের কারণে প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বৈঠককে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এটি রাজনৈতিক সংলাপের প্রস্তুতিমূলক সভা হিসেবে গণ্য করা যেতে পারে। সুত্র২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ