30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

নির্বাচনের জন্য জনগণকে যেন গুলি খেয়ে মরতে না হয়: গয়েশ্বর

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন আদায়ের জন্য জনগণকে যেন গুলি খেয়ে মরতে না হয়। রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত অনুরোধ— জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। সময়মতো নির্বাচন দিন, আপনারা সম্মানের সঙ্গে বিদায় পাবেন। আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। একবার আমরা মাঠে নামলে কতটা টিকতে পারবেন, সেটা ভেবে দেখবেন।”

গয়েশ্বর চন্দ্র রায় আশা প্রকাশ করে বলেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেবে। জনগণ কাকে ক্ষমতায় আনবে, সেই সিদ্ধান্ত জনগণের। তারা যদি ১৯৭১ সালের বিরোধীদের ভোট দেয়, আমার কোনো আপত্তি নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টায় নির্বাচন পেছানোর পরিকল্পনা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন হতেই হবে।”

বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিবিদদের অনেকেই মানুষ হিসেবে গণ্য করেন না। আমাদের মূর্খ ভাবা হয়। অথচ সমাজে সুন্দর সুন্দর কথা বলা এই বুদ্ধিজীবীরাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ। আমাদের কথাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়। ভোটার তালিকা তৈরি করুন, নির্বাচন দিন। আমাদের মতামত দেওয়ার প্রয়োজন নেই।”

গয়েশ্বর বলেন, “আমরা ভুল করেছি বলে দেশের আজ এই অবস্থা। সঠিক পদ্ধতিতে একটি স্বাধীন দেশের মতো সংস্কার করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা ৩১ দফা দিয়েছি। বিভিন্ন কমিশন বড় বড় প্রতিবেদন লিখে পাঠায়। সেগুলো পড়ার জন্য সময় নেই। নির্বাচন পদ্ধতি আমরা জানি। এখন শুধু সুষ্ঠু নির্বাচন দিন।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ