30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানা উচ্চ আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

গত ১ ডিসেম্বর, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে তারেক রহমানসহ কয়েকজন পলাতক ছিলেন। আদালতের রায়ে তাদের বিরুদ্ধে আগে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।

হাইকোর্টের আদেশ বিচারিক আদালতে পৌঁছালে রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্য আসামিদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতেই আদালত এ আদেশ প্রদান করেন

Sutra24

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ