29 C
Dhaka
Monday, June 15, 2026

ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মান করার শামিল: শিবির সভাপতি

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, ক্রেডিট নিয়ে রাজনীতি করা জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের অবমাননার শামিল।

রোববার (১৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “এই আন্দোলনে কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। সবার মত ও পরামর্শের ভিত্তিতে পলিসি ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা সাধারণ মানুষের সম্মিলিত এই আন্দোলনকে নিজেদের বলে দাবি করেন এবং অন্যদের উপেক্ষা করেন, তারা বোকামি করছেন। জুলাই অভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে সব মজলুমের সম্মিলিত চেতনার প্রকাশ।”

তিনি আরও বলেন, “সত্যিকারের ইতিহাস জানা অত্যন্ত জরুরি। কিন্তু যারা ক্রেডিট ভাগাভাগি করে জাতীয় ঐক্য নষ্ট করছেন এবং তৃতীয় পক্ষকে সুযোগ দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম কখনো আপনাদের ক্ষমা করবে না।”

জাহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, “শহীদদের রক্তমাখা দেহ কিংবা আহতদের করুণ দৃশ্য এত সহজে ভোলা যায় না। ক্ষমতায় থাকা বা ক্ষমতা থেকে যাওয়ার বিষয় নয়, বরং শহীদ পরিবারের প্রতি সংবেদনশীল হোন। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিন। জুলাই স্পিরিটকে লালন করুন।”

sutra24

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ