34.7 C
Dhaka
Tuesday, June 16, 2026

রাতে কমিটি গঠন, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

advertisment
- Advertisement -spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ২৮ জন সদস্য পদত্যাগ করেছেন এবং কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পদত্যাগকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

পদত্যাগকারীরা বলেন, “নতুন কমিটিতে কোনো বহিরাগতকে গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না। কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পাওয়া আরমান হোসেন নোয়াখালীর বাসিন্দা। তাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। যদি ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি ঘোষণা করা না হয়, তাহলে স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।”

কমিটির আহ্বায়ক আরমান হোসেন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, “পদত্যাগকারীদের বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।”

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার ২৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কমিটিতে আহ্বায়ক করা হয় লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি), মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ (রোকেয়া এন ইসলাম কলেজ) এবং মুখপাত্র বায়েজিদ হোসাইন (ইস্টার্ন মেডিক্যাল কলেজ)।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ