30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও স্ত্রী জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

advertisment
- Advertisement -spot_img

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কেইউ জোহরা জেসমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়েও অভিযোগ রয়েছে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় যে, নাহিদ ও তার স্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে দুদক।

দুদক এই নিষেধাজ্ঞা আদেশের মাধ্যমে নাহিদ ও তার স্ত্রীর দেশত্যাগের সম্ভাবনা ঠেকাতে চায়, যাতে চলমান অনুসন্ধান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ