ফেনীর চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা দিলে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ওসি হারুনুর রশিদ আরও জানান, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাইওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সুত্রা২৪


