জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের সময়সীমা বৃদ্ধি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন নির্দেশ অনুযায়ী, তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, এই নির্দেশ জারি করেন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারায় প্রসিকিউশন আরও সময় চেয়ে আবেদন করে।
প্রসিকিউশনের পক্ষে অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম শুনানি করেন এবং ট্রাইব্যুনালকে জানান যে তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে নতুন সময়সীমা নির্ধারণ করেছে।
অভিযানের বিষয়ে প্রাসঙ্গিক নির্দেশনা অনুযায়ী কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানানো হয়েছে।
সুত্রা২৪


