30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

করোনাকালে স্বাস্থ্যখাতে ব্যাপক জালিয়াতি, দুদকের তদন্ত কমিটি গঠন

advertisment
- Advertisement -spot_img

কোভিডকালীন সময়ে দাতা সংস্থা থেকে পাওয়া অর্থে ব্যাপক দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তা চেয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এই অর্থ নয়-ছয়ের ঘটনায় প্রতিটি পদে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।

করোনাকালে স্বাস্থ্যসেবার ভঙ্গুর চিত্র মানুষের দুর্দশার কথা স্মরণ করিয়ে দেয়। সেই সময় মন্ত্রণালয় থেকে হাসপাতাল পর্যন্ত দুর্নীতির কালো ছায়া বিস্তৃত ছিল।

সম্প্রতি দুদকের হাতে আন্তর্জাতিক সংস্থার একটি তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে ৬০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করা হয়েছিল। এসব অর্থের সুষ্ঠু ব্যবহারে অনিয়মের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ