30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ মাহমুদ

advertisment
- Advertisement -spot_img

স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “ডিসি ও বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যা তাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।”

আসিফ মাহমুদ আরও জানান, “জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।”

তিনি আরও বলেন, “যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন এবং ক্ষমা চেয়ে অংশগ্রহণ করতে চান, তাদের নির্বাচনে সুযোগ দেওয়া যেতে পারে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ