33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে : পলক 

advertisment
- Advertisement -spot_img

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি চলছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ১১ জন মন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় গণমাধ্যমের এক কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হরতালের প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, “লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আইনগতভাবে ও ন্যায়ের পথে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এদিন শুনানি অনুষ্ঠিত হয়।

ট্রাইব্যুনালে হাজির হওয়া ১১ জন মন্ত্রীর মধ্যে আছেন—আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী এবং ডা. দীপু মনি।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

বিচার চলমান থাকলেও সংশ্লিষ্ট সবাই আইনগত প্রক্রিয়ায় নিজেদের অবস্থান পরিষ্কার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ