33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

ইডেনে সার্টিফিকেট নিতে এসে আটক ছাত্রলীগের নেত্রী বৈশাখী

advertisment
- Advertisement -spot_img

ইডেন কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি কলেজে গিয়ে তার সার্টিফিকেট তুলতে যান। এ সময়, সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন এবং তাকে কলেজের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশে খবর দিলে, লালবাগ থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈশাখীকে কলেজের ভেতরে আটকে রাখা হয়েছিল এবং পুলিশ তাকে থানায় নিয়ে আসেন।

বৈশাখী আক্তার ইডেন কলেজের মাকের্টিং বিভাগের শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে, গত জুলাই মাসে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলে সিট-বাণিজ্যের অভিযোগ উঠেছিল। ওই সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

এটি উল্লেখযোগ্য যে, গত ২৩ অক্টোবর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ