33.6 C
Dhaka
Tuesday, June 16, 2026

কুয়েটে ‘ছাত্রদলের হামলা’র প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ঢাকার রাজপথে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদও অংশ নেয়। পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “হাতে কলম থাকলে তারা ছাত্র, আর হাতে অস্ত্র থাকলে তারা সন্ত্রাসী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। বিচার না হলে এই ধরনের হামলা ঢাবি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “যদি বিচার না হয়, তারা ছাত্রলীগের মতো সন্ত্রাসী দলে রূপ নেবে।”

এর আগে মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, “ছাত্রদল কুয়েটে ছাত্রলীগ স্টাইলে নৃশংস হামলা চালিয়েছে। এই হামলার মাধ্যমে ক্যাম্পাসে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে এগিয়ে যাচ্ছে।”

কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল রাজনীতি করার পক্ষে থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক কর্মকাণ্ডের বিপক্ষে অবস্থান নেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ