34.5 C
Dhaka
Thursday, June 18, 2026

যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে আমাদের: নাজমুল হোসেন শান্ত

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে প্রস্তুত বাংলাদেশ। প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ।

শান্ত বলেন, “এই ফরম্যাটে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। আমাদের আত্মবিশ্বাস আছে যে, আমরা যে কোনো দলকে হারাতে পারি। প্রতিটি দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। তবে আমি প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবি না। নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।”

ভারতের বিপক্ষে ২০২২ সালের সিরিজ জয়ের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “গত বছর দেশের মাটিতে ভারতের বিপক্ষে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটাকে অতীতেই রেখেছি। কাল যদি আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে দারুণ একটা ম্যাচ হবে।”

দুবাইয়ের উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত জানান, “এই উইকেট পাকিস্তানের রাওয়ালপিন্ডির চেয়ে কম হাই-স্কোরিং। আমাদের যেকোনো উইকেটে দ্রুত মানিয়ে নিতে হবে। উইকেটকে কঠিন কিছু ভাবছি না। যেখানে খেলি, দর্শকরা সবসময় সমর্থন করেন। আশা করছি কালও সমর্থন পাব।”

জাসপ্রীত বুমরাহর অনুপস্থিতি প্রসঙ্গে শান্ত বলেন, “তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমি কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করা।”

বাংলাদেশ দল আগামীকাল (বৃহস্পতিবার) ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। শান্তর আত্মবিশ্বাসী মন্তব্যের পর টাইগার সমর্থকদের আশা, তারা একটি স্মরণীয় ম্যাচ দেখতে পাবেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ