26.9 C
Dhaka
Wednesday, June 10, 2026

নিজ বাড়িতে গুলিবিদ্ধ নাট্য আভিনেতা আজাদ, গুরুতর আহত মা ও স্ত্রী

advertisment
- Advertisement -spot_img

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় গতরাতে গুলিবিদ্ধ হয়েছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। রোববার ভোরে একদল ডাকাত তার বাড়িতে ঢুকে ওই ঘটনা ঘটায়। এ সময় অভিনেতা আজাদসহ তার মা ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন আজাদের ভগ্নিপতি ও চলচ্চিত্র নির্মাতা তপু খান। তিনি জানিয়েছেন, ডাকাতরা বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঢুকে এবং সবাই তা টের পেলে তারা রান্নাঘরে চলে আসে। সেখানে অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতর আঘাত লাগে। এরপর ডাকাতরা পালানোর সময় আজাদের পায়ে তিনটি গুলি করে চলে যায়।

এ ঘটনায় আশপাশের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে অভিনেতা আজাদসহ তার পরিবারের সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ